Monday, May 18, 2026

কেন্দ্রের আশ্বাসে আপাতত বিক্ষোভ তুলে নিল কুস্তিগিররা

Date:

Share post:

বিক্ষোভ আপাতত তুলে নিল কুস্তিগিররা। কেন্দ্রের আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ আপাতত তুলে নিলেন ভারতীয় কুস্তিগিররা। জানা যাচ্ছে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। এছাড়াও জানা যাচ্ছে, যতদিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিজভূষণ শরণ সিংকে।

শুক্রবার গভীর রাতে সাংবাদিক বৈঠক করে অনুরাগ ঠাকুর জানান, কুস্তিগিরদের সঙ্গে তিনি ৭ ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। তদন্ত করে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত শেষ করে ব্যবস্থা নেওয়া হবে। আর অনুরাগ ঠাকুরের এই আশ্বাস পাওয়ার পরেই নিজেদের বিক্ষোভ আপাতত তুলে নেন কুস্তিগিররা।

এদিকে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করতে সাত সদস্যের কমিটি গঠন করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, কমিটিতে রয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সার মেরি কম, দোলা বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা অশোক, যোগেশ্বর দত্ত, সহদেব যাদব এবং এছাড়াও প্যানেলে দুজন আইনজীবী রয়েছেন। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও।


Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...