Saturday, March 14, 2026

ফের ভিন রাজ্যে হাম*লা বন্দে ভারত এক্সপ্রেসে

Date:

Share post:

ফের প্রকাশ্যে এল বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা।  শুধু বাংলায় নয়। ভিন রাজ্যে হামলার শিকার বন্দে ভারত এক্সপ্রেস। ওই একইদিনে নিউ দিল্লি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস এবং বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেসেও হামলার অভিযোগ ওঠে। একইদিনে তিনবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় চিন্তিত রেল কর্তৃপক্ষ। বিহারের কাটিহার জেলায় নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। শনিবার কাটিহার জেলার বলরামপুর থানার ২২৩০২ নম্বর ট্রেনে। পাথর ছুড়ে সি ৬ নম্বর বগির জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত করা হয়। পেল্টা এবং ডালখোলা স্টেশনের মধ্যবর্তী জায়গায় সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগেও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে মাত্র ২১ দিন হয়েছে। ২০২৩ সালের শুরু হয় রাজ্যের প্রথম সেমি-হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস। বারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলা চালানো হয়। প্রথমবার মালদা ঢোকার পথে কুমারগঞ্জ, ঠিক তার পরদিন নিউ জলপাইগুড়ি স্টেশন বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...