Friday, May 22, 2026

‘ইন্দুবালা’ হচ্ছেন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী, প্রকাশ্যে ‘সস্ত্রীক বাঘাযতীন ‘

Date:

Share post:

বড়পর্দায় ‘বাঘাযতীন’ (Baghajatin), দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স – এর (Dev Entertainment Ventures)ব্যানারে অরুণ রায় (Arun Roy)পরিচালিত নতুন ছবিতে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (Jatindra Mukhopadhyay)চরিত্রে ধরা দেবেন অভিনেতা- প্রযোজক-সাংসদ দেব (Dev)। এর আগে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে নিজেকে দর্শকের সামনে তুলে ধরেছিলেন ‘প্রজাপতি’র অভিনেতা। সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইশা সাহা। তবে এবার বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে খোঁজ মিলল নায়িকার। লুক টেস্টের পরই প্রকাশ্যে ‘সস্ত্রীক বাঘাযতীন ‘।

দেবের (Dev)বিপরীতে কাকে দিয়ে অভিনয় করানো যায় সেই নিয়ে পরিচালক এবং প্রযোজনা সংস্থার মধ্যে একাধিকবার আলোচনা হয়। বিভিন্ন কলেজে ঘুরে ঘুরে এই ছবির জন্য অডিশন নেওয়া হয়। শেষমেষ ৬ হাজার জনের মধ্যে থেকে সোদপুরের গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং-এর (Engineering from Guru Nanak Institute of Technology)প্রথম বর্ষের ছাত্রী দেবের পরবর্তী ছবির নায়িকা হিসেবে নির্বাচিত হলেন সৃজা দত্ত (Srija Dutta)।

কিন্তু কীভাবে চলল নায়িকা নির্বাচন? অভিনেতা- প্রযোজক দেব বলছেন, “আমরা একেবারে নতুন কারওকে সুযোগ দিতে চেয়েছিলাম। সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়। ন’ হাজার আবেদনপত্র জমা পড়ে। শর্টলিস্ট করে অডিশন হয়। প্রথমে ২০ জনকে বেছে নেওয়া হয়।”

সৃজা ইন্দুমতির চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলেন, “স্বপ্নপূরণ হয়েছে বলে মনে হচ্ছে। আমি সত্যিই ছবির পরিচালক এবং প্রযোজকদের ধন্যবাদ জানাতে চাই।”

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...