Friday, May 15, 2026

অভিষেক প্যান্ডোরার বাক্স খুললে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না: কেন বললেন মদন!

Date:

Share post:

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) ছবি নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, তখন তাতে আরও ধোঁয়া দিলেন তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রবিবার, এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন বলেন, “অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গিয়েছে।“

রবিবার, খড়গপুর সদরের বিজেপি বিধায়কের দলবদল জল্পনার পারদ তুঙ্গে তুলে মদন মিত্র বলেন, “কে যোগ দেবেন আর কে দেবেন না, এটা নেতৃত্বের ব্যাপার। অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে। অভিষেকের প্যান্ডোরার বাক্স খুলে দিলে বাংলায় পতাকা তোলার লোক পাবে না বিজেপি।“

গত কয়েকদিন হিরণের একটি ছবি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বিজেপি বিধায়কের তৃণমূলে যোগে জল্পনা ছড়ায়। এই পরিস্থিতিতে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথায় সেই জল্পনা নতুন মাত্রা পায়।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...