Sunday, March 15, 2026

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হা*মলা, মৃ*ত ১০

Date:

Share post:

বছরের শুরুতেই ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক। শনিবার ছিল চিনা নববর্ষ। সেই উপলক্ষে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই অনুষ্ঠান শেষ হতেই বন্দুকবাজের তাণ্ডব শুরু হয়ে যায়। স্থানীয় সময় শনিবার রাত ১০টার পরে বন্দুকবাজের হামলা শুরু হয়।

তবে এখনও পর্যন্ত বন্দুকবাজকে গ্রেফতার করা গিয়েছে কি না, তা স্পষ্ট নয়। ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা-ও স্পষ্ট করে জানা যায়নি। ওই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও ১৬ জন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ ওই পার্কে হামলা চালায় বন্দুকবাজ। হামলাকারীরা সংখ্যায় কতজন ছিলেন, তা অবশ্য স্পষ্ট নয়। চিনের চন্দ্র নববর্ষ পালন উৎসব উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়ার পার্কে বহু মানুষ জমায়েত করেছিলেন। পার্কে ঢুকে আচমকা গুলি চালানোয় সকলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পালানোর সময় অনেকে পড়ে গিয়ে আহত হন বলেও জানা গিয়েছে।

অন্যদিকে শনিবারই সোমালিয়ায়  জঙ্গি দমনে বড় সাফল্য পেয়েছে মার্কিন সেনা। এরই পাশাপাশি, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের  বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। বাজেয়াপ্ত হয় আধ ডজনের বেশি গুরুত্বপূর্ণ নথি। এর মধ্যে রয়েছে ক্লাসিফায়েড ডকুমেন্টও। প্রায় ১৩ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চলে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের অ্যাটর্নি। মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে এহেন তল্লাশিকে নজরবিহীন বলেই উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের দাবি, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এই ঘটনাকে সামনে রেখে প্রচার ঝড় তুলবে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। বিরোধীদের সেই প্রচার সামলে ভোটে জেতা যথেষ্ট কঠিন হবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের।

আগামী বছরের নভেম্বরে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে বিরোধী দল রিপাবলিকান পার্টির হয়ে মনোনয়ন দিতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি । সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...