Thursday, June 4, 2026

যোশীমঠের পর বদ্রীনাথ! জাতীয় সড়কের একাধিক অংশে ফাটল, বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

যোশীমঠ (Joshimath) বিপর্যয়ের দাগ দেশবাসীর মনে এখনও টাটকা। সেই আতঙ্কের মাঝেই এবার নতুন করে ফাটল (Cracks) দেখা দিল বদ্রীনাথ জাতীয় সড়কে (Badrinath National Highway)। এক থেকে দু’মিটার চওড়া ফাটল দেখা গিয়েছে বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক অংশে। বদ্রীনাথে তীর্থযাত্রার অন্যতম প্রধান রাস্তা এই জাতীয় সড়ক। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উদ্বেগের কোনও কারণ নেই।

আগামী মে মাসে বদ্রীনাথ যাত্রা শুরু হওয়ার আগেই ফাটল মেরামত করে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য, যোশীমঠে বিপন্ন হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। ৮৬৩টি বাড়িতে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে। অনেক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাসিন্দাদের চোখের সামনে। তবে শুধু বাড়িই নয়, যোশীমঠের রাস্তাতেও ক্রমশ চওড়া হয়েছে ফাটল। বহু মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বদ্রীনাথের রাস্তায় ফাটল প্রসঙ্গে চামোলির জেলাশাসক বলেন, জাতীয় সড়কে যে ছোট কিছু ফাটল দেখা দিয়েছে, তা ভারী মালপত্র বহনের কারণে। তা নিয়ে বিশেষ উদ্বেগের কোনও কারণ নেই। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অলকানন্দা নদীর উপর বদ্রীনাথ জাতীয় সড়কের জায়গায় জায়গায় চওড়া ফাটল দেখা যাচ্ছে। অবিলম্বে তা মেরামতের জন্য সরকারের উদ্যোগী হওয়া প্রয়োজন।

 

 

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...