Friday, May 15, 2026

পাখির চোখ বিধানসভা নির্বাচন: মঙ্গলে ফের মেঘালয়ে অভিষেক, হবে ইস্তেহার প্রকাশ

Date:

Share post:

দিন ঘোষণার দিনও তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ছিলেন মেঘের রাজ্যে। মঙ্গলবার ভোট প্রচারে ফের মেঘালয় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই ইস্তাহার (Manifesto) প্রকাশ করবে সেখানকার প্রধান বিরোধীদল। থাকবেন মেঘালয় তৃণমূল নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ডক্টর মুকুল সাংমা, সহ-সভাপতি জেমস লিংডো, রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ, মেঘালয়ে দলের ইনচার্জ মন্ত্রী মানস ভুঁইয়া এবং সাংসদ ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করা হবে। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এখনও পর্যন্ত ৫২ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল।

গত ১৮ জানুয়ারি মেঘালয়ের মেন্দিপাথারে বিশাল জনসভায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দুর্নীতি মুক্ত নতুন মেঘালয় তৈরির কথা বলেন অভিষেক। তাঁর মন্তব্য, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া।

এবার ইস্তাহারে তৃণমূল জানাবে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে কোন পথে উন্নয়ন করবে। ইতিমধ্যেই সেখানে মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়ার জন্য উই কার্ড রেজিস্ট্রেশন সাড়ে তিন লক্ষ এবং যুব সম্প্রদায়ের জন্য মাই কার্ড দু লক্ষ ছাড়িয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব আগেই বলেছেন, মেঘালয় চালাবে ভূমিপুত্ররাই। বাইরে থেকে নয়। এখন যেমন দিল্লি ও অসম থেকে মেঘালয়কে নিয়ন্ত্রণ করা হয় তেমনটা নয়। বর্তমান শাসকদল এনপিপি ও কনরাড সরকার যেভাবে বিজেপির তল্পিবাহক হয়ে চলছে কঠোর ভাবে তার চরম বিরোধিতা করে দুর্নীতিগ্রস্ত এই সরকারকে সরানোই একমাত্র পাখির চোখ তৃণমূলের।

আরও পড়ুন- হিজাব মামলায় জরুরী শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট, তিন সদস্যের বেঞ্চ গঠন

 

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...