Thursday, May 14, 2026

১০০ কেজির বেশি গাঁ*জাসহ আটজন গ্রেফতার

Date:

Share post:

আট জনকে গ্ৰেফতার করল হুগলি জেলা গ্রামীণ  চন্ডীতলা থানার  পুলিশ।চন্ডীতলা থানার অন্তর্গত কলাছড়ায় নাকা চেকিংয়ের সময় এই আটজনকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান পাচারকারীর এক বড়সড় চক্রের সাথে এদের যোগাযোগ থাকতে পারে।
অভিযুক্তদের কাছ থেকে ১০০ কেজির বেশি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।এরই পাশাপাশি, দুটি গাড়িও আটক করা হয়েছে।

চন্ডীতলা থানার পুলিশ ও হুগলির গ্রামীণ পুলিশের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হুগলির চন্ডীতলা থানার অন্তর্গত কলাছোড়ায় নাকাচেকিং চালানোর সময় দুটি চার চাকা গাড়িকে চেকিংয়ের সময় আটজনকে প্রথমে আটক করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি দুটির মধ্যে থেকে প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া যায়। দুটি গাড়ি সহ আটজন কে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে তোলা হয়। আদালত সবাইকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...