Monday, May 18, 2026

মেঘালয়ের আরও ৩ কেন্দ্রে প্রার্থীর ঘোষণা করল তৃণমূল

Date:

Share post:

মেঘালয়ের (Meghalaya) আরও তিন আসনের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল (TMC)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) মেঘালয় সফরের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়। তারপরেই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার ৫২টি আসনেই প্রার্থী দিয়েছিল সেখানকার প্রধান বিরোধী দল। বুধবার আরও তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল তৃণমূল।

• রাইলাংগ কেন্দ্রে প্রার্থী রবিয়াস সিংগকো

• নোনগোফ কেন্দ্রে প্রার্থী লোংগসিংগ বে

• মাওলাই কেন্দ্রে প্রার্থী স্টেপবার্নে কুপার রিনডেম

মঙ্গলবার শিলঙে বিধানসভা নির্বাচনে দলের ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, ওই দিন সন্ধেয় শিলং প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছাড়ার ঘোষণা করেন পিন্থোরুমক্রাহ্ বিধানসভা কেন্দ্রের জোড়াফুল প্রার্থী সাম্বোরলাং ডিয়েংডোহ্। একই সঙ্গে তিনি জানান, ওই কেন্দ্র থেকেই নির্দল হিসেবে নির্বাচনে লড়বেন তিনি।

২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। এখন পিন্থোরুমক্রাহ্ আসনে তৃণমূলের নতুন প্রার্থী কে হবেন সেটাই দেখার।

 

 

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...