Tuesday, May 26, 2026

74th Republic Day : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-শাহের

Date:

Share post:

এবছর ৭৪তম সাধারণতন্ত্র দিবস পালন করছে দেশবাসী ৷ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে প্রতিবছরই পালন করা হয় মর্যাদার সঙ্গে ৷ রাজধানী দিল্লির রাজপথ কুচকাওয়াজ ও বর্ণাঢ্য উৎসবে মুখর হয়ে ওঠে ৷ সেই উপলক্ষেই আজ সারা দেশে সাজ সাজ রব ৷ ইতিমধ্যেই টুইট করে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। এই বছর সাধারণতন্ত্র দিবস বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ চলতি বছর আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল করতে আমাদের এক জোট হয়ে এগিয়ে যেতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘‘সবাইকে ৭৪তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা । আজ এই বিশেষ দিনে আমি দেশের সকল স্বাধীনতা সংগ্রামী সংবিধান নির্মাতা এবং বীর জওয়ানদের প্রধান জানাই। যারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, গণতন্ত্রের মাধ্যমে বিশ্বের সামনে দেশকে প্রতিষ্ঠিত করেছেন এবং যারা শত্রুদের থেকে দেশকে রক্ষা করতে নিজেদের বলিদান দিয়েছেন সকলকে প্রণাম।

Related articles

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...