Saturday, May 9, 2026

বর্ধমানে আসছেন ক্রিস গেইল! উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

বর্ধমানে আসছেন ক্রিস গেইল! আগামিকাল ২৯ জানুয়ারি বর্ধমানের মাটিতে পা রাখবেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনার এবং সেটাও ক্রিকেটের জন্য। তাও আবার টেনিস বলের প্রতিযোগিতায় ‘প্রধান অতিথি’ হিসেবে সেখানে উপস্থিত থাকবেন বাঁহাতি ব্যাটার।
প্রতি বছরের মতো এবছরও বর্ধমানের মালির মাঠে আয়োজিত হবে রাজনন্দিনী কাপ । টেনিস বলের এই প্রতিযোগিতায় অতীতে একাধিক তারকা ক্রিকেটারদের দেখা গিয়েছে। চার দিন ধরে চলবে এই টেনিস বলের প্রতিযোগিতা। শেষ দিন গেইল আসছেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এমনকি উদ্যোক্তাদের ফেসবুক পেজে গেইলের একটি ভিডিও বার্তাও পোস্ট করা হয়েছে। সেখানে গেইলের দাবি, তিনিও সেই প্রতিযোগতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন।
মাত্র ৪৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে জামাইকার সুন্দর পাহাড়। সেই বার্তায় গেইল বলছেন, “এই তোমরা কেমন আছো? আমি ইউনিভার্স বস কথা বলছি। আমি জায়গার নামটা উচ্চারণ করতে পারছি না। তবে এটা ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা। রাজনন্দিনী কাপে আমি আপনাদের সঙ্গে থাকছি। খুব দ্রুত দেখা হচ্ছে।”
উদ্যোক্তারা জানিয়েছেন, রবিবার দুপুর নাগাদ বর্ধমানের মাটিতে পা দেবেন গেইল। সে দিন রাজনন্দিনী কাপের শেষ দিনের খেলা। সেই খেলার ফাঁকে হুড খোলা গাড়িতে তাঁকে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যাবে।এর আগে এই প্রতিযোগিতায় কপিল দেব, গৌতম গম্ভীর, হরভজন সিং এসেছেন। সবাইকে চমক দিয়ে সেখানে এসেছিলেন ‘ক্রিকেটের রাজপুত্র’ ব্রায়ান লারা। আর এবার গেইল আসছেন। স্বাভাবিকভাবেই তাঁর আসার খবরে বর্ধমানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। ক্রিস গেইলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের ক্রিকেটাররা বিভিন্ন দলের হয়ে প্রতিনিধিত্ব করে।

 

Related articles

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...