Friday, May 15, 2026

উপযুক্ত পাত্রী চাই! পণও দিতে প্রস্তুত পাত্র! ভাইরাল যুবকের কীর্তি

Date:

Share post:

বিয়ে করতে চান যুবক। ঘটক বা বিজ্ঞাপনী প্রচারের জটিলতায় পাত্রী পেতে বড় ঝামেলা। তাই উপযুক্ত পাত্রীর খোঁজে ভরা বাজারে পোস্টার হাতে রেডি পাত্র। দাবি একটাই। উপযুক্ত পাত্রী।তারজন্য নিজে পণ দিতেও প্রস্তুত তিনি। আর এমন অভিনব উপায়ে পাত্রী খোঁজার পদ্ধতি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন:ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গু*লি! গ্রেফ*তার পুলিশ কর্মী

জানা গেছে, ওই যুবকের বাড়ি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া এলাকায়। ভিড়ে ঠাসা বাজার এলাকায় দুহাত উঁচু করে তাতে বিয়ের বিজ্ঞাপন দেওয়া পোস্টার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাঁকে। সেই পোস্টারে কোনও ভনিতা নেই, সরাসরি কেমন পাত্রী চাই সে কথা জানিয়েছেন তিনি। পোস্টারে লেখা রয়েছে, বিয়ের জন্য সরকারি চাকুরিরতা মেয়ে খুঁজছেন তিনি। পণ তো নেবেনই না, উল্টে তিনিই পণ দিতে রাজি ।


পোস্টার হাতে ওই যুবকের দাঁড়িয়ে থাকার ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছেন সুশান্ত পিটার নামে এক নেটিজেন। বলা বাহুল্য, বিয়ের এমন অভিনব বিজ্ঞাপনের ভিডিও মুহূর্তের ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে, নীল শার্ট এবং জিন্স পরে দাঁড়িয়ে থাকা ওই যুবককে রাস্তা দিয়ে যাওয়া প্রত্যেকেই তাকিয়ে দেখছেন।
তবে যুবক সত্যিই বিয়ে করতে এই পোস্টার হাতে দাঁড়িয়েছেন নাকি মজা করছেন, তা এখনও জানা যায়নি। সত্যিটা যা-ই হয়ে থাকুক না কেন, ভিডিও দেখে হেসে কুটোপাটি। দারুণ মজার সব মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট সেকশন।

একজন লিখেছেন, ‘শুধু পণ দিলে হবে না। আপনাকে ম্যাডামের জন্য রোজ টিফিন বানাতে হবে।’
অন্য একজন লিখেছেন, ‘আমি ওর সঙ্গে সহমত পোষণ করছি।’

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...