Monday, May 11, 2026

আগামিকাল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে নামছে বাংলা

Date:

Share post:

আগামিকাল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ ঝাড়খণ্ড। তার আগে ভালো খবর বাংলা দলে। দলে ফিরলেন বাংলা দলের তারকা বোলার মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ। বাংলা দলে নেওয়া হয়েছে কাজী জুনেইদ সৈফিকে। ম‍্যাচে অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ওপেন করতে পারেন তিনি।

শেষ ম্যাচে ইডেনে ওড়িশার বিরুদ্ধে হেরে গিয়েছিল বাংলা। সেইসব ভুলে আগামিকাল নামছে লক্ষ্মীরতন শুক্লার দল। আগামিকাল তুলনামূলক সহজ প্রতিপক্ষ। ঝাড়খণ্ডকে গত রঞ্জিতে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল বাংলা। এবং সেই ম্যাচে ৯ জন ক্রিকেটার অর্ধশতরান বা তার বেশি রান করেছিলেন।

আগামিকালের ম‍্যাচ নিয়ে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, “সব ক্রিকেটাররা খুবই আত্মবিশ্বাসী। প্রথমদিন থেকেই ভাল শুরু করতে হবে আমাদের। তারপর বাকি পরিকল্পনা। আমাদের জন্য বাংলার হয়ে খেলাটাই আসল অনুপ্রেরণা। ক্রিকেটাররা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে।”

বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি আগামিকালের ম‍্যাচ নিয়ে বলেন, “আমরা তৈরি। এবার মাঠে নেমে নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় প্রস্তুতি নিয়েছি। তাই আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে।”

আরও পড়ুন:আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলী বিজয়

 

Related articles

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...