Tuesday, February 3, 2026

নেতাই কাণ্ডে সিপিআইএম নেতা ডালিম-অনুজ-তপনকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত

Date:

Share post:

বাম জমানায় নেতাই কাণ্ডে(Netai Murder Case) অন্যতম প্রধান অভিযুক্ত ৩ সিপিআইএম নেতা অনুজ পাণ্ডে(Anuj Pandye), ডালিম পাণ্ডে(Dalim Pandye) ও তপন দে’র(Tapan Dey) শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের(Kolkata HighCourt) বিচারপতি জয়মাল্য বাগচির(Jaymalya Bagchi) ডিভিশন বেঞ্চে এই তিন জনের জামিন মঞ্জুর করা হয়। এই মামলায় মাস দু’য়েক আগে জামিন পেয়েছিলেন অন্যতম অভিযুক্ত ফুল্লরা মণ্ডল। এরপর জামিন পেয়ে গেলেন আরও ৩ জন মূল অভিযুক্ত। জামিনের কপি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছনোর পর তিনজনকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে।

তৃণমূল ক্ষমতায় আসার আগে ২০১১ সালের ৭ জানুয়ারি ভয়াবহ সন্ত্রাসের সাক্ষী থেকেছিল পশ্চিম মেদিনীপুর জেলার লালগড় ব্লকের নেতাই গ্রাম। সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের ক্যাম্প থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয় সাধারণ গ্রামবাসীর উপর। সিপিআইএম নেতা রথীন দণ্ডপাতের বাড়ি থেকে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই নারকীয় হত্যাকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন ৪ জন মহিলা। প্রায় ২৪ জন সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে আহত হন। এই মামলার তদন্তে নেমে ২০ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। এই হত্যাকাণ্ডের খবর পেয়েই সেখানে উপস্থিত হন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট সরকারের কফিনে শেষ পেরেকটাও পুঁতেছিল নেতাইয়ের এই গণহত্যা। এই মামলায় প্রধান অভিযুক্তদের তালিকায় ছিল ফুল্লুরা মণ্ডল, ডালিম পাণ্ডে, তপন দে, অনুজ পাণ্ডে সহ আরও অনেকে। এই মামলায় আগেই জামিন পান ফুল্লুরা। এবার জামিন পেলেন আরও ৩ হন।

অভিযুক্তদের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নেতাই মামলার তিন আসামি অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে ও তপন দে-কে জামিন দিয়েছেন। ২০১৪ সালের এপ্রিল মাসে এই চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকে এই মামলায় ১২৬ জন সাক্ষীর মধ্যে এখনও অবধি ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বাকিদের সাক্ষ্য এখনও গ্রহণ করা হয়নি। সেই মামলাতেই আজ এরা সকলে জামিন পেয়েছেন।’

spot_img

Related articles

বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে, সাহস থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিক লড়াই করুন: দিল্লিতে চ্যালেঞ্জ মমতার

“সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ...

ফুটবলার রহিম নবীর বাবাকে হিয়ারিং নোটিশ, অসুস্থ হয়ে ICU-তে ৯৫ বছরের বৃদ্ধ 

এসআইআরের হিয়ারিং নোটিশ (SIR hearing notice) ঘিরে এবার আতঙ্কিত পান্ডুয়া। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার শুনানির জন্য ডাক...

উল্টো চাল দিতে গিয়ে বিপাকে পাকিস্তান! বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিরছে ‘গম্ভীর’ বার্তার প্রসঙ্গ

বাংলাদেশকে (Bangladesh cricket team) বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ‘অজুহাত’ দেখিয়ে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের...

আমেরিকার শুল্ক কমতেই চাঙ্গা শেয়ার বাজার! বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি

ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক কমতেই মাথা চাড়া দিয়ে উঠল দালাল স্ট্রিট (Dalal Street)। মঙ্গলবার একধাক্কায় প্রায় ২...