Wednesday, May 6, 2026

বাগনানে বি*ধ্বংসী আ*গুন! পুড়ে ছাই বহু দোকান

Date:

Share post:

ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৫টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানে।

আরও পড়ুন:রত্নার কাছে “ছেলেধরা” লিস্টে কাদের নাম আছে? জানতে চান শোভন-বান্ধবী বৈশাখীও

জানা গেছে, বাগনানের বাসস্ট্যান্ডের কাছে রেজিস্ট্রি অফিসের গলির মধ্যে আগুন লাগে একটি দোকানে। সেখানে থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একেবারে ভস্মীভূত হয়ে যায় ১৫টি দোকান। এর মধ্যে ছিল খাবারের দোকান, কাপড়ের দোকান, মোবাইলে দোকান-সহ নানারকম দোকান। লক্ষ্মীবারে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত মালিকদের।

স্থানীয়রা জানান,আগুন দেখে প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা । এরপর খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। টানা দু’ঘণ্টার চেষ্টার পর অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খোঁজার চেষ্টা করছে দমকল ও পুলিশ। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই আগুন।

 

 

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...