Wednesday, May 6, 2026

দুই বর্ধমানে ১৯৭ প্রকল্পের উদ্বোধন-ভিত্তি প্রস্তর স্থাপন, মুখ্যমন্ত্রীকে ঘিরে প্রবল উন্মাদনা

Date:

Share post:

নতুন বছরের শুরুতে দুই বর্ধমানের (Burdwan) জন্য উজার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার প্রশাসনিক সভা থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে ৫৩২ কোটি ৫ লক্ষ টাকার মোট ১৯৭ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী।

এদিন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমোর সভা ঘিরে নতুন প্রজন্মের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বালি গোদার মাঠে নামা থেকে তুমুল চিৎকারে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাল বর্ধমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয় হিন্দ – জয় বাংলা স্লোগানে গলা মেলালো তারা।

মুখ্যমন্ত্রী যখন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দিচ্ছেন উপভোক্তাদের হাতে তখনও যেমন প্রবল হাততালি, তেমনি কোনো শিশুর হাতে টেডি বিয়ার তুলে দিচ্ছেন, তখনও উচ্ছ্বসিত সভা। বাংলার মানুষ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে তা বার বার জানান দিল বর্ধমান।

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...