Tuesday, March 3, 2026

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় হতাশ শাহিন আফ্রিদি

Date:

Share post:

শনিবার ক্রিকেট দুনিয়ায় অন্যতম আলোচিত ঘটনা ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির বিয়ে।

করাচিতে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানি ক্রিকেট তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন শাদাব খান, বাবর আজম, ফখর জামান ও সরফরাজ আহমেদের মতো ক্রিকেটাররা। তবে শাহিনদের উৎসবের আনন্দ ম্লান হয়েছে বিয়ের অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায়। বিশেষ করে তাঁদের সম্মতি ছাড়া কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ায়, বিষয়টি মানতে পারছেন না শাহিন আফ্রিদি।

এদিন বিয়েতে আসা অতিথিদের মুঠোফোন বন্ধ রাখার অনুরোধ করা হলেও সেই অনুরোধ রাখেননি অনেকে। যাঁরা বিয়ের ছবি শেয়ার করেছেন, তাঁদের নিয়ে নিজের হতাশার কথা এক টুইট বার্তায় জানিয়েছেন শাহিন আফ্রিদি । সে সঙ্গে এই ছবিগুলো শেয়ার করে তাঁদের গোপনীয়তা ভঙ্গ করা হয়েছে বলেও মন্তব্য করেছেন এই ফাস্ট বোলার।
টুইটে শাহিন আফ্রিদি লিখেছেন, ‘এটা খুবই হতাশার যে বারবার এবং অনেকবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তার জায়গায় আঘাত করা হয়েছে। কোনো ধরনের অপরাধবোধ ছাড়াই লোকে এটা শেয়ার করেছে। আমি আবারও সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করার জন্য এবং আমাদের স্মরণীয় দিনটিকে নষ্ট করবেন না।’

 

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...