Saturday, May 16, 2026

ফের কি বার্সেলোনায় ফিরছেন মেসি? ইঙ্গিত পিএসজি’র ক্রীড়া পরামর্শদাতার কথায়

Date:

Share post:

আবার কি বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি? তেমনটা ইঙ্গিত পাওয়া গেল পিএসজির সহকারি কোচ তথা ক্রীড়া পরামর্শদাতা লুইস কাম্পোসের কথায়। তিনি এক সাক্ষাৎকারে বলেন, চুক্তি বাড়ানোর জন্য মেসির সঙ্গে কথা চলছে। আমরা আমাদের কাজটা করব। তারপরে বাকিটা মেসির সিদ্ধান্ত।

এই বিষয়ে কাম্পোস জানিয়েছেন, “চুক্তি বাড়ানোর জন্য মেসির সঙ্গে কথা চলছে। ওকে আমরা রাখতে চাই। তাই এই বিষয়ে লুকিয়ে রাখার কিছু নেই। আমরা আমাদের কাজটা করব। তারপরে বাকিটা মেসির সিদ্ধান্ত। ওর উপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারি না।”

বেশ কিছুদিন ধরেই একটি জল্পনা চলছে পুরোন ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন লিও। শোনা যায় বার্সেলোনা মেসিকে পেতে আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে জাভি দলের কোচ হওয়ার পর থেকে সেই চাহিদা বেড়েছে। দীর্ঘদিন একসঙ্গে খেলার সুবাদে জাভির সঙ্গে খুব ভাল সম্পর্ক মেসির।

আরও পড়ুন:কেরিয়ার শেষ করে দেওয়ার হু*মকি প্রাক্তন স্ত্রীর! আদালতের দ্বারস্থ ধাওয়ান

 

 

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...