Thursday, May 14, 2026

দু’দিন নিখোঁজ থাকার পর ভূমিকম্পে মৃ*ত তুরস্কের ফুটবলার

Date:

Share post:

ওই গোলকিপারের নাম আহমেত এয়ুপ তুর্কসালান। তিনি খেলতেন ইয়েনি মালাতিয়াস্পরে। মঙ্গলবার রাতের দিকে তাঁর ক্লাবের তরফে লেখা হয়েছে, “ভূমিকম্পের জেরে আমাদের গোলকিপার আহমেত এয়ুপ তুর্কসালান প্রাণ হারিয়েছেন। আমরা ওঁকে কোনও দিন ভুলব না।”

আরও পড়ুন:তুরস্ক ও সিরিয়ায় মৃ*তের সংখ্যা বেড়ে ৮০০০! উদ্ধারকাজে দুদেশের পাশে ‘বন্ধু’ ভারত

তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন তুর্কসালান। বুগসাস্পর, ওসমানলিস্পর, উমরানিয়েস্পরে খেলার পর ইয়েনি মায়াতিয়াস্পরে যোগ দেন। তাঁর স্ত্রী কুবরাকে আগেই উদ্ধার করা হয়েছিল। কিন্তু তুর্কসালানকে বাঁচানো যায়নি। ভূমিকম্পের জেরে আপাতত তুরস্কের সব ফুটবল ম্যাচে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তুর্কসালানের পাশাপাশি মৃত্যু হলেও খোঁজ মিলেছে ক্রিশ্চিয়ান আতসুর। তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন চেলসির প্রাক্তন ফুটবলার। মঙ্গলবার তাঁকে উদ্ধার করা হয়। তঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। ভূমিকম্পের পর তুরস্কে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। আতসুকে খুঁজে না পেয়ে সেই আতঙ্কও তৈরি হচ্ছিল সমর্থকদের মনে। শেষ পর্যন্ত উদ্ধার করা গিয়েছে তাঁকে। তবে চোট রয়েছে আতসুর।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...