Thursday, May 14, 2026

বইমেলায় অ*গ্নিকাণ্ড রোধে পদক্ষেপ: কী জানালেন মেয়র!

Date:

Share post:

বইমেলায় অগ্নিকাণ্ড রুখতে পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কলকাতা বইমেলা (Kolkata International Bookfair) প্রাঙ্গণে আর আগুন জ্বেলে আর রান্না করা যাবে না। কলকাতা পুরসভায় স্টলে একটি অনুষ্ঠানে একথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, এখন থেকে বইমেলার মধ্যে আর আ*গুন জ্বেলে রান্না করা যাবে না। মেলার বদলে বিধাননগর সুইমিং পুল চত্বরে রান্না করা যাবে। তার জন্য ওই পুল খুলে দেওয়া হয়েছে। খাবারের স্টল মালিকরা সেখানে রান্না করে সেই খাবার মেলায় এনে বিক্রি করতে পারবেন। তবে স্টলের মধ্যে শুধু খাবার গরম রাখার ব্যবস্থা থাকবে। এবারের বইমেলা থেকেই এই ব্যবস্থা চালু হয়ে গেল মেলা প্রাঙ্গণে।

বইমেলায় ঘুরে মুখরোচক খাবারে কামড় বসাতে চান অনেকেই। চা-কফিতে গলা ভেজানোর সংখ্যা আরও বেশি। কিন্তু কয়েক দশক আগে বইমেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এখন তাজা বইপ্রেমীদের মনে। ১৯৯৭ সালের ৩ ফেব্রুয়ারি সেই আগুনের গ্রাসে একের পর এক প্যাভেলিয়ন পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহতার জেরে যতীন শীল নামে এক দর্শনার্থীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তিনদিন পরে তৎকালীন রাজ্য সরকার ও উদ্যোক্তাদের উদ্যোগে ফের নতুন করে বইমেলা শুরু হয়। দমকলের তরফ থেকে অভিযোগ ছিল, একটি ফুডস্টলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। এরপর থেকেই মেলার মাঠে আগুন জ্বালানো ও ধূমপান নিষিদ্ধ হয়। মেলাপ্রাঙ্গনের এক কোণে ফুড স্টলগুলিকে (Food Stall)জায়গা দেওয়া হয়। এবার মেলার অঞ্চলেই রান্না বন্ধ করে দেওয়া হল।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...