Tuesday, June 9, 2026

বিজেপি মন্ত্রীর গায়ে চুলকানি পাউডার!জামা খুলে জল ঢাললেন মন্ত্রী

Date:

Share post:

বিজেপির বিকাশ রথযাত্রায় পা মিলিয়েছিলেন জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী ব্রজেন্দ্র সিংহ যাদব। আচমকাই ভিড়ের মধ্যে গায়ে পড়ল চুলকানির পাউডার। গা-হাত-পা চুলকাতে চুলকাতে পরনের ফতুয়াই খুলে ফেললেন তিনি। রাস্তাতেই গায়ে জলও ঢাললেন।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

আরও পড়ুন:আদানির সম্পত্তি নিলামে বেচে দিক মোদি, দাবি খোদ বিজেপি সাংসদের

ভিডিয়োতে দেখা গিয়েছে, অশোক নগর জেলায় অবস্থিত মন্ত্রীর বিধানসভা কেন্দ্র মুঙ্গাওলির দেবরাছি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল বিজেপির বিকাশ রথযাত্রা। সেই যাত্রার এক দম সামনের দিকেই হাঁটছিলেন মন্ত্রী ব্রজেন্দ্র। তখন হঠাৎ করেই ভিড়ের মাঝখান থেকে পাউডার জাতীয় কিছু উড়ে এসে মন্ত্রীর গায়ে লাগে। খানিক পরেই গা চুলকাতে শুরু করেন তিনি। চুলকানি এতটাই জোরালো ছিল যে মন্ত্রীকে তাঁর ফতুয়াও খুলে ফেলতে হয়। তাতেও গা চুলকানো বন্ধ না হওয়ায় বোতল থেকে জল নিয়ে নিজের গায়ে ঢালতে থাকেন মন্ত্রী।

রবিবার মধ্যপ্রদেশের ভিন্ড জেলা থেকে বিজেপির বিকাশ রথযাত্রার সূচনা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এই যাত্রার সময় সরকার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিকাশযাত্রা চলার কথা রয়েছে।

 

Related articles

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...