Monday, May 11, 2026

রাত পোহালেই কোচবিহারে অভিষেক, মাথাভাঙায় লক্ষাধিক জমায়েতের লক্ষ্যে তৃণমূল

Date:

Share post:

আজ, শুক্রবার ত্রিপুরায় দ্বিতীয় দফায় প্রচারে গিয়ে ঝড় তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আগামিকাল, শনিবার কোচবিহারে ঐতিহাসিক জনসভা করতে চলেছেন অভিষেক। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই সভা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একুশের বিধানসভা ভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড় দেখা গেলেও কোচবিহারে আশানুরূপ ফল করতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে “হারানো জমি” পুনরুদ্ধারের ঝাঁপিয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার প্রস্তুতি শেষপর্যায়ে। তৈরি অভিষেকের মঞ্চ। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, অভিষেকের এই সভায় “রেকর্ড” জমায়েত হবে, ভিড়ের নিরিখে যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে অন্তত ১ লক্ষ মানুষের ভিড় করবেন বলে দাবি স্থানীয় নেতৃত্বের। কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এক লক্ষ মানুষের জমায়েত হবে।”

আগামিকাল, শনিবার দুপুর ২টোয় মাথাভাঙা কলেজ মাঠে জনসভা করবেন অভিষেক। সভাস্থলকে কেন্দ্র করে চারপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত তৃণমূলের পতাকা, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের ছবিতে ছয়লাপ। ব্যানার-ফ্লেক্সে মুড়ে ফেলা হয়েছে গোটা মাথাভাঙা।
নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে এলাকা।

মাথাভাঙার যে অঞ্চলে অভিষেক সভা করতে চলেছেন, তা গেরুয়া প্রভাবিত বলেই পরিচিত। মাথাভাঙা মহকুমায় দুই বিধানসভা— মাথাভাঙা ও শীতলখুচি ছাড়াও কোচবিহার দক্ষিণ বিধানসভাও বিজেপির দখলে। এই তিন এলাকায় রাজবংশী ভোটাদের প্রভাব রয়েছে। ফলে পঞ্চায়েত ভোটের আগে, রাজ্য ভাগের প্রশ্নে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল। এই পরিস্থিতিতে মাথাভাঙার সভা থেকে অভিষেক কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে গোটা বাংলা।

আরও পড়ুন- শহরে ফের টাকার পাহাড় ! বড়বাজার থেকে ৩৫ লক্ষ উদ্ধার পুলিশের

 

 

 

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...