Monday, May 4, 2026

Entertainment : দক্ষিণী ছবিতে ‘মহাপ্রভু’ যিশু, পৌরাণিক লুকে বাজিমাত টলি অভিনেতার ! 

Date:

Share post:

ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন টলিউডের সুপারস্টার যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। সিরিয়াল-সিনেমা-সঞ্চালনা একা হাতে সামলে চলেছেন সবকিছুই। মুম্বই ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ভিন্নধর্মী চরিত্রের পর, যিশু এবার দক্ষিণে(South Indian Movie)। তবে সেখানেও রইল বাংলা বিনোদন (Bengali Entertainment Industry) জগতের ছোঁয়া। মাথায় মুকুট কপালে লাল তিলক গলায় সোনার অলংকার পরে এবার অন্য পৌরাণিক চরিত্রে বড় পর্দায় যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। টালিগঞ্জের স্মৃতিচারণায় যেন ফিরে এল অভিনেতার ‘মহাপ্রভু’ অবতার।

কেরিয়ারের শুরুতে অভিনেতা হিসেবে যিশুকে পরিচিতি দিয়েছিল ‘মহাপ্রভু’ চরিত্র। সোশ্যাল মিডিয়ায় ফের টলিউড অভিনেতার পৌরাণিক লুক দেখে তাঁর অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বসিত। জানা যাচ্ছে কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে দক্ষিণী ছবি ‘শকুন্তলম’।এই ছবির মুখ্য চরিত্রে আছেন সামান্হা রুথ প্রভু ও দেব মোহন। এই সিনেমার পোস্টার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর সেখানেই পৌরাণিক একলুকে ধরা দিয়েছেন টলিউডের সুপারস্টার যিশু সেনগুপ্ত । অভিনেতা বরাবরই এক্সপেরিমেন্টে বিশ্বাসী। দক্ষিণী ছবির দর্শক যিশুকে কতটা ভালোবাসা উজাড় করে দেন। এখন সেটাই দেখার অপেক্ষায় টলিউড। ছবি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল ২০২৩-এ ।

 

Related articles

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত বাস্তবের ‘প্যাডম্যান’ মুরুগানান্থম

মহিলাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, সমাজের চিরাচরিত ট্যাবুকে দূরে সরিয়ে গ্রামীণ ভারতে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়ে নজির...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
97 এগিয়ে
বিজেপি
191 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে