Saturday, April 18, 2026

গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগের জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ SSC’র

Date:

Share post:

২০১৬-এর ওএমআর শিট (OMR Sheet) দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মী। পাশাপাশি এই অযোগ্য প্রার্থীদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট (calcutta High court)। এরই মধ্যে শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ১৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে (Waiting List) থাকা ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এই ওয়েটিং লিস্টের তালিকা চূড়ান্ত নয়। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে প্রয়োজনে পরিবর্তন হতে পারে এই তালিকা।

উল্লেখ্য, শুক্রবারই অবৈধভাবে চাকরি পাওয়া ১৯১১ জনের নিয়োগের সুপারিশপত্র বাতিল করে দেয় এসএসসি। পাশাপাশি নিয়োগপত্র বাতিলের রাস্তায় হাঁটে মধ্যশিক্ষা পর্ষদও। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাফ জানিয়েছিলেন, কলকাতা হাই কোর্টের নির্দেশে পরবর্তী ধাপে চাকরি বাতিলের কারণে তৈরি হওয়া শূন্যপদগুলিতে অপেক্ষারতদের তালিকায় থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য হাই কোর্ট তিন সপ্তাহ সময় দিয়েছে। সেই প্রক্রিয়া শুরু হল।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বহুদিন মামলা চলছে কলকাতা হাই কোর্টে। একাধিক ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার জন্য কমিশনকে মাত্র ২৪ ঘণ্টা সময় দেন তিনি। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে ওএমআর শিটে কারচুপির অভিযোগ নিয়ে নিশ্চিত হওয়ার কথা জানায় কমিশন। এরপরই বাতিল হয় ১৯১১ জনের চাকরি। এবার সেই শূন্যপদে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল এসএসসি।

 

 

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...