Wednesday, June 3, 2026

বৃহস্পতিবার রঞ্জি ফাইনালে ইডেনে নামছে মনোজরা, বিশেষ পদক্ষেপ নিতে চলেছে সিএবি: সূত্র

Date:

Share post:

বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেনে রঞ্জি ট্রফির ফাইনাল ম‍্যাচ খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ সৌরাষ্ট্র। ১৯৮৯-৯০ সালে শেষ বার ঘরের মাঠে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। ৩৩ বছর বাদে ঘরের মাঠে ফের ফাইনাল। স্বপ্নপূরণের হাতছানি বাংলা শিবিরের সামনে। আর এই ম‍্যাচকেই স্মরণীয় করে রাখতে চাইছে সিএবি। এই ম‍্যাচের উন্মাদনা দেখে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে সিএবি।

বৃহস্পতিবার রঞ্জি ফাইনালে ইডেনে নামছে মনোজরা, বিশেষ পদক্ষেপ নিতে চলেছে সিএবির: সূত্র

জানা যাচ্ছে, বাংলাকে সমর্থন করতে যাতে বেশি সংখ্যক দর্শক ইডেনে হাজির হয়, তার জন্য বিনা মূল্যে ইডেনের দরজা খুলে দেওয়া হচ্ছে সকলের জন্য। ইডেনের বি, সি, কে, এল ব্লকে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা। কোনও টিকিট ছাড়াই। সোমবার কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে সরকারি অনুমতি এবং নিরাপত্তার ব্যবস্থা করবে সিএবি।

তিন বছর আগেও ফাইনালে সৌরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলা। তবে সে বার সৌরাষ্ট্রের ঘরের মাঠে ট্রফি হাতছাড়া হয়েছিল বাংলার। এবার পাল্টা প্রতিশোধ নিয়ে তৈরি বঙ্গ ব্রিগেড।

আরও পড়ুন:এগিয়ে থেকেও সার্ভিসেসের কাছে হেরে গেল বাংলা

 

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...