Thursday, May 14, 2026

কন্যাশ্রী থেকে বার্ধক্যভাতা- রাজ্য বাজেটে মহিলাদের আজীবন আর্থিক সুরক্ষা

Date:

Share post:

ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৩-২৪-এর রাজ্য বাজেটও (Budget) তার ব্যতিক্রম নয়। কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার হয়ে বার্ধক্যভাতা, সঙ্গে বিধবা পেনশন- মহিলাদের আজীবন আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার, বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করেন, ৬০ পেরোলে আর আলাদা করে বার্ধক্যভাতার জন্য আবেদন করতে হবে না। চন্দ্রিমা জানান, “৬০ বছর পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ পেরলেই প্রতিমাসে ১ হাজার টাকা বার্ধক্য ভাতা পাবেন।“ এতদিন পর্যন্ত ৬০ বছর পর্যন্ত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন না মহিলারা। বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদন করতে হত। কিন্তু এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি মহিলাদের।
অর্থমন্ত্রী জানান, রাজ্যের ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে। ৬০ বছর পরেও যাতে মহিলাদের ভাতা বন্ধ না হয় সেই লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। প্রতি মাসে ১ হাজার টাকা পেনশন পাবেন তাঁরা।’

স্কুলের অষ্টমশ্রেণি থেকেই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আসে সব সরকারি স্কুলের ছাত্রীরা। ১৮ বছরের পরে বিয়ে অথবা স্বনির্ভরতার জন্য ২৫ হাজার টাকা পান তাঁরা। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যোগ্য হন তাঁরা। একই সঙ্গে বিধবাভাতাও রয়েছে রাজ্য সরকারি প্রকল্পে। এরপর বার্ধক্যভাতা। তারও পদ্ধতি সুগম হল।

মমতা বন্দ্যোপাধ্যায় বারাবরই মহিলাদের স্বনির্ভর হওয়ার বিষয়ে উদ্যোগী। সামাজিক-আর্থিক বিষয়ে মহিলাদের এগিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহ দেন তিনি। রাজনীতিতেও মহিলাদের যোগদানের জন্য আহ্বান জানান তৃণমূল (TMC) সুপ্রিমো। এবারের বাজেটে মহিলাদের জন্য আজীবন আর্থিক সুরক্ষার ব্যবস্থা করলেন মমতা।

আরও পড়ুন:হিটলারকেও হার মানাবে স্বৈরাচারী বিজেপি! বিবিসি ইস্যুতে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...