Friday, April 3, 2026

”মুখে টাকা নিয়ে ঘোরা জীব এই প্রথম দেখলাম”, শুভেন্দুকে কটাক্ষ চন্দ্রিমার

Date:

Share post:

রাজ্য বাজেট (State Budget) পেশের দিন বিধানসভার (Assembly) লবিতে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভূমিকাকে কটাক্ষ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। দলবদলু বিজেপি নেতাকে বেনজির ভাষায় আক্রমণ করলেন চন্দ্রিমা। শুভেন্দুকে ব্যঙ্গ করে তিনি বলেন, “জীবনে এই প্রথমবার এমন জীব দেখলাম, যে জীব মুখে টাকা নিয়ে ঘুরছে।”

রাজ্য বাজেট পেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar) প্রকল্পের সমালোচনা করেছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি, ৫০০ টাকা দিয়ে বাংলার মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে তৃণমূল সরকার। প্রতীকী প্রতিবাদ হিসেবে মুখে মাস্ক পরে, তার উপর ৫০০ টাকার নোট সেঁটে বিধানসভায় ঘুরছিলেন শুভেন্দু। এমনকী বাজেট পেশের সময় তিনি হাউসে ছিলেন না।

এবার শুভেন্দুর এমন কার্যকলাপকেই খোঁচা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কটাক্ষের সুরে তিনি বলেন, “গত বছর বাজেট পেশের সময় চেঁচামেচি হুড়োহুড়ি দেখেছিলাম। এবার দেখলাম বেরিয়ে চলে গেল। সম্মানীয় বিরোধী দলনেতা বারবার বেরিয়ে চলে যাচ্ছেন কাগজ ছিঁড়তে ছিঁড়তে। বাজেট আলোচনায় কোনও দিনই বিধানসভায় থাকেন না। এবারও থাকেননি।”

এরপরই শুভেন্দুর প্রতীকী প্রতিবাদকে ব্যঙ্গ করে চন্দ্রিমা বলেন, “আবার দেখলাম উনি (শুভেন্দু) বিশেষ মাস্ক পরেছেন। এই পৃথিবীতে বহু জীব আছে। কেউ ঘাস খায়, কেউ ফলমূল, কেউ মাংসাশী। নিরামিষাসীও আছে। কিন্তু এই প্রথম একটি জীব দেখলাম যে মুখে টাকা নিয়ে ঘুরছে। আগে কোনওদিন দেখিনি। ঋদ্ধ হলাম।”

এর আগে শুভেন্দুর এমন কার্যকলাপকে কটাক্ষ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজ্য বাজেটের দিন শুভেন্দুকে খোঁচা মেরে কুণালের টুইট করেছিলেন। শুভেন্দুর মুখে ৫০০ টাকার নোটের ছবি পোস্ট করে কুণাল লিখেছিলেন, শুভেন্দুর মুখে সাঁটা নারদা-সারদার। আর এদিন তাঁকে “জীব” বলে খোঁচা চন্দ্রিমার।

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...