Friday, May 15, 2026

জাদেজার বোলিং-এর দাপট, দ্বিতীয় টেস্টে অজিদের ৬ উইকেটে হারাল ভারতীয় দল

Date:

Share post:

রবীন্দ্র জাদেজার বোলিং-এর দাপটে মাত্র তিনদিনেই ম‍্যাচ জয় ভারতের। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে অজিদের ৬ উইকেটে হারাল রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৭ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। এই জয়ের ফলে সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

রবিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হল ১১৩ রানে। সৌজন্যে জাদেজার দুরন্ত বোলিং। একাই নিলেন ৭ উইকেট। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন হেড। ৩৫ রান করেন লাবুশানে। স্টিভ স্মিথ করেন ৯ রান। ভারতের হয়ে ৭ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দিল্লিতে টেস্টে ক্রিকেটে নিজের সেরা বোলিং করলেন জাদেজা। ৪২ রান খরচ করে নিয়েছেন ৭ উইকেট। এর আগে তাঁর সেরা বোলিং ছিল ৪৮ রানে ৭ উইকেট। ৩ উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন।

জয়ের জন্য ভারতের দরকার ছিল ১১৫ রান। ৪ উইকেট হারিয়ে সেই রান সহজেই তুললেন রোহিতরা। ভারতের হয়ে ৩১ রানে অপরাজিত চেতেশ্বর পুজারা। ৩১ রান করেন অধিনায়ক রোহিত শর্মাও। ২০ রান করেন বিরাট কোহলি। ২৩ রানে অপরাজিত শ্রীকর ভরত। অজিদের হয়ে দুই উইকেট নেন নাথান লিওন। একটি উইকেট নেন টড মারফি।

আরও পড়ুন:ঘরের মাঠে স্বপ্নভঙ্গ বাংলার, রঞ্জি ট্রফি চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...