Sunday, May 17, 2026

কেঁপে উঠল অরুনাচল প্রদেশ-অসম

Date:

Share post:

মাত্র ৬ দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল অরুনাচল প্রদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান সীমান্তের কাছে পশ্চিম কামেংয়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন:সিকিম, মেঘালয়ের পর শুক্রের সকালে ভূ*মিকম্পে কেঁপে উঠল জম্মু! বড় বিপদের আশঙ্কায় ভূবিজ্ঞানীরা
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রবিবার দুপুর সওয়া ১২টা নাগাদ রাজ্যের পশ্চিমাংশে এই কম্পন অনুভূত হয়েছে। এনসিএস জানায় এই কম্পনের মাত্রা ছিল ৩.৮।তবে এই কম্পনের জেরে এখনও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধু অরুণাচলই নয়, কেঁপে উঠেছে উত্তর-মধ্য অসম এবং ভুটানের পূর্বাংশ।

ভারতের উত্তর-পূর্ব অঞ্চল উচ্চকম্পন প্রবণ জোনের মধ্যে রয়েছে। তাই মাঝে মধ্যেই এই অঞ্চলের কোনও না কোনও রাজ্যে কম্পন অনুভূত হয়।এর আগে চলতি বছরেরে ১২ ফেব্রুয়ারি ভূমিকম্প হয় অসমে। বিকেল সওয়া ৪টে নাগাদ কেঁপে ওঠে নওগাঁও-সহ রাজ্যের একাধিক প্রান্ত। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে মধ্য অসমের হোজাইয়ে। কম্পন অনুভূত হয়েছিল পশ্চিম কার্বি আংলং, কার্বি আংলং, গোলাঘাট এবং মরিগাঁওয়ে। কম্পনের তীব্রতা ছিল ৪।তাঁর আগে ২০২২ সালেও কেঁপে উঠেছিস অরুনাচল প্রদেশ। এবার আবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের এই রাজ্যটি।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...