Saturday, June 6, 2026

আজ বঙ্গভঙ্গ বিরোধী বিল নিয়ে বিধানসভায় আলোচনা, বিজেপির অবস্থানে নজর রাজনৈতিক মহলের

Date:

Share post:

আজ, সোমবার বিধাসভায় বঙ্গভঙ্গ বিরোধী বিল আনতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মণ এই প্রস্তাব আনতে চলেছেন। গুরুত্বপূর্ণ এই বিষয়টির জন্য ২ ঘণ্টা আলোচনায় বরাদ্দ বলে জানা গিয়েছে। আলোচনায় বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অংশ নিতে পারেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুন:বিধানসভা ভোটেও র*ক্তাক্ত ত্রিপুরা: কমিশনকে “ঠুঁটো জগন্নাথ” বললো তৃণমূল

সাম্প্রতি, বিজেপি, বিশেষ করে উত্তরবঙ্গের গেরুয়া শিবিরের নেতা-বিধায়করা বঙ্গভঙ্গের কথা বলে বাজার গরম করছেন। বিশেষ করে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি করছেন। বিমল গুরুংদের গোর্খা জনমুক্তি মোর্চাও নতুন রাজ্য গঠন করতে হবে বলে দাবি করছে, তাঁদের ইন্ধন দিচ্ছে বিজেপি। এদিকে জঙ্গলমহল এবং কোচবিহার ভাগেরও দাবি উঠেছে। বিভিন্ন সময়ে বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে বিশৃঙ্খলা তৈরি হতেও দেখা গিয়েছে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শাসকদল বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনতে চলেছে। এখানে শাসকদলের অবস্থান স্পষ্ট। তৃণমূলের সোজা কথা, কোনও মূল্যেই বাংলাকে ভাগ হতে দেওয়া হবে না। উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই কথা স্পষ্ট বলেছেন মুখ্যমন্ত্রী নিজে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার “উত্তরবঙ্গ”, “দক্ষিণবঙ্গ” নামেই আপত্তি। অভিষেকের কথায়, “একটাই বঙ্গ, তা হল পশ্চিমবঙ্গ”। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ রাজ্য বিধানসভার বঙ্গভঙ্গ বিরোধী মোশন আনতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

 

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...