Sunday, May 10, 2026

মাঝ আকাশে বিপত্তি! এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি অবতরণ

Date:

Share post:

যাত্রী নিয়ে নেওয়ার্ক থেকে দিল্লির দিকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিন্তু মাঝ আকাশেই যান্ত্রিক গলোযোগের আঁচ পেয়ে তড়িঘড়িই স্কটহোম মিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। অল্পের জন্য প্রাণে বাঁচেন বিমানে থাকা ৩০০ জন  যাত্রী।

আরও পড়ুন:আকাশে অজানা বস্তু, এলিয়েন জল্পনার মাঝেই বিবৃতি হোয়াইট হাউসের

বুধবার সকালে ৩০০ জন যাত্রী নিয়ে আমেরিকার নেওয়ার্ক থেকে দিল্লির দিকে রওনা দেয় বোয়িং ৭৭৭-৩০০ ইআর নম্বরের বিমানটি (AI106)। কিন্তু মাঝ আকাশে উড়ান পৌঁছনোর আগেই একটি ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ার বিষয়টি নজরে আসে পাইলটের।বিপদের আঁচ করে বিমানটি তড়িঘটি স্কটহোম বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চেয়ে নেন পাইলট। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পাইলট সহ বিমানের যাতড় ও কেবিন ক্রু সকলেই সুরক্ষিত রয়েছেন।

বড় কোনও বিপত্তি যাতে না হয়, সেকারণে স্টকহোমে বিমানের জরুরি অবতরণের আগে দমকল কর্মীরা আগেভাগেই হাজির ছিলেন। ছিলেন বিপর্যয় মোকাবিলা দলও।যদিও সেসবের কোনও প্রয়োজন পড়েনি। সুরক্ষিতভাবেই বিমানটি অবতরণ করে।

প্রসঙ্গত,গতও সোমবারও এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী একটি বিমানকে লন্ডনে জরুরি অবতরণ করানো হয়। তার পর ফের একবার জরুরি অবতরণ।

 

 

Related articles

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...