Saturday, March 14, 2026

ধর্ষ*ণে অভিযুক্ত সাগরদিঘির কংগ্রেস নেতাকে জামিনের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার

Date:

Share post:

পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আগে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেলেন ধর্ষণে অভিযুক্ত মুর্শিদাবাদের সাগরদিঘির কংগ্রেস নেতা সাইদুর রহমান। সাধারণ কিছু শর্তে ধর্ষণে অভিযুক্ত কংগ্রেস নেতাকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশেই মিলল জামিন।

ধর্ষণে অভিযুক্ত কংগ্রেস নেতা সাহিদুর রহমানকে সপ্তাহে তিনদিন তদন্তকারী আধিকারিকের সামনে হাজির দিতে হবে। একইসঙ্গে তাঁর কার্যকলাপের সমস্ত ছবি ও ফুটেজ দিতে হবে পুলিশকে। তদন্তে সবরকম সাহায্য করতে হবে পুলিশের সঙ্গে।

চলতি মাসের গত ১৮ তারিখ সাগরদিঘি থানার পুলিশ সাইদুরকে তাঁর গৌরীপুরের বাড়ি থেকে গ্রেফতার করে।
ধর্ষণের অভিযুক্ত কংগ্রেস নেতাকে জঙ্গিপুর মহকুমা জেলাতে আদালতে পেশ করে। কোর্ট সাইদুরকে ৫দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আজ তাঁকে ফের আদালতে পেশ করার কথা ছিল। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় প্রভাবশালী কংগ্রেস নেতার আইনজীবীরা। সাগরদিঘির থানার হেফাজতে থাকাকালীন অবস্থাতেই আজ, বুধবার কলকাতা হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়ে গেলেন।

উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর ফলে সাগরদিঘিতে উপনির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। এবার জেলার প্রভাবশালী ব্যবসায়ী বাইরন বিশ্বাসকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁকে সমর্থন করেছেন বামেরা। আর এই বাইরন বিশ্বাসের ডানহাত বলে পরিচিত ধর্ষণে অভিযুক্ত কংগ্রেস নেতা সাইদুর।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...