Monday, May 11, 2026

দুর্ঘটনা থেকে পথচারীদের রক্ষার্থে অভিনব উদ্যোগ হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসির

Date:

Share post:

পথচারী থেকে গাড়ি চালক- সবাইকে সচেতন করতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেয় হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড (Hawrah Bridge Traffic Guard)। তবে এবারের উদ্যোগ একটু ভিন্ন ধরনের। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে ৪০% ক্ষেত্রে পথ দুর্ঘটনার শিকার হন পথচারীরা। যথেচ্ছ ভাবে রাস্তায় হাঁটা, মোবাইলে কানে রাস্তা পারাপার, সিগনাল না দেখে রাস্তা পার এসবের জন্য বারবার বিপদের সম্মুখীন হন তাঁরা। জীবনহানিও ঘটে অনেক ক্ষেত্রে। সেইসব পথচারীদের সচেতন করতেই এক নতুন উদ্যোগ নিলেন হাওড়া ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)।

বৃহস্পতিবার মহাত্মা গান্ধী রোডে (Mahatma Gandhi Road) সৌভিক চক্রবর্তীর উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়। বেপরোয়াভাবে রাস্তা পারাপার এবং পথ চলার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিই ছিল কর্মসূচির প্রধান লক্ষ্য। তবে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন সেদিকেও নজর ছিল ট্রাফিক পুলিশের।

কর্মসূচিতে বেপরোয়াভাবে রাস্তা পার, মোবাইলে কানে রাস্তায় হাঁটা-সহ বিভিন্ন অসচেতনতামূলক কাজের জন্য ঘটতে পারে এমন বিপদের কথা, জীবনের ঝুঁকির সম্ভাবনার কথা সম্পর্কে অবগত করা হয় পথচারীদের। তাঁরা পুলিশকে প্রতিশ্রুতি দেন, এমন কাজ তাঁরা কখনও করবেন না। সৌভিক চক্রবর্তীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষ।

 

 

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...