Thursday, May 14, 2026

হৈমন্তীর সঙ্গে নিজস্বী ভাইরাল, কী বললেন মদন?

Date:

Share post:

প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া ‘রহস্যময়ী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নিজস্বী সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। বিষয়টি নিয়ে মোটেই বিচলিত নন মদন। বরং নিজস্ব ভঙ্গিতে তিনি বলেছেন, তাঁর সঙ্গে রোজ বহু নারী ছবি তোলেন, নিজস্বী তোলার আবদার করেন। তিনি সেই আবদার রাখেন এবং অনেকে আবার সেই ছবি বাড়িতে বাঁধিয়ে রাখেন। যেমন বাঁধিয়ে রাখা হয় রবীন্দ্রনাথের ছবি।

যিনি হৈমন্তীর নাম সামনে আনলেন সেই কুন্তল ঘোষ কে চেনেন না বলে দাবি মদনের। এমনকী, তাপস মন্ডল ও গোপাল দলপতিকেও চেনেন না বলে স্পষ্ট জানিয়েছেন মদন। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। জানিয়েছেন নিচুতলার নেতাদের সঙ্গে তার সেভাবে পরিচয় নেই।

তৃণমূল নেতার মন্তব্য, ‘‘ছবিটা যে আমার, তা তো পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে। আমি কলেজ জীবন থেকেই দেখেছি আমার ছবি বেরোলে এমনিই ভাইরাল হয়। যেমন উত্তমকুমারের ছবি স্টুডিয়োয় ঝোলানো থাকে। তেমনই আমার সঙ্গে ছবি তুললেই তা ভাইরাল হয়। মেয়েদের একটু ফর্সা দেখতে হলেই আমার সকলকে একই রকম লাগে। আলাদা করে বুঝতে পারি না।

কামারহাটির বিধায়ক বলেছেন, হৈমন্তীর সঙ্গে এই ভাবে ছবিটা তোলা না হলে নাকি তা ‘রোমান্টিক’ হয় না! আর সেই কারণেই মেয়েরা তাঁর সঙ্গে এই ভাবে ছবি তোলে। তার যুক্তি, ‘‘আমার যে ইনস্টাগ্রাম ৭৮ শতাংশ মহিলা ফলোয়ার। তার মধ্যে ৬৯ শতাংশের বয়স ১৮ থেকে ২৫। এরাই আমাকে ভোট দিয়ে জেতায়। এরাই সব সময় আমাকে খোঁজে। আমার সঙ্গে ছবি তুলতে চায়।’’ মদন বলেন, আমি হুগলি জেলার তপন দাশগুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিনি। খুব একটা নিচু লেভেলের নেতাদের চিনি না।

আরও পড়ুন- বন্ধ থাকা ৪০টি রুটে ফের বাস চালাতে উদ্যোগী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...