Saturday, June 13, 2026

‘তিন বিদেশি না খেললেও আমরা বাকিদের নিয়েই ডার্বি জিতব’: ফেরান্দো

Date:

Share post:

আগামিকাল ডার্বির মহারণ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগান। ডার্বিতে নামার আগেই কি ধারে-ভারে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে পড়ল মোহনবাগান? যাঁর জোড়া গোলে আইএসএলের প্লে-অফ নিশ্চিত করেছে সবুজ-মেরুন, সেই কার্ল ম্যাকহিউ চোট ও কার্ড সমস্যায় খেলবেন না আগামিকালের মহারণে। কার্ড সমস্যায় এমনিতেই অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে পাবে না দল। তার উপর হুগো বৌমোসের খেলা নিয়েও অনিশ্চয়তা।

এই  নিয়ে কোচ জুয়ান ফেরান্দো বলেন, “কার্লের চোট আছে। ও তিনটে হলুদ কার্ডও দেখেছে। তাই ওকে আমরা খেলাতে পারব না ডার্বিতে। হুগোও সম্পূর্ণ ফিট নয়। ৯০ মিনিট খেলার জন্য এখনও তৈরি নয়।’’

জানা গিয়েছে, কার্লকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না জুয়ান। কারণ, ডার্বিতে খেলিয়ে যদি আরও একটা হলুদ কার্ড দেখেন আইরিশ মিডিও, তাহলে প্লে-অফের ম্যাচে তাঁকে খেলাতে পারবে না দল। তাই কার্লকে বিশ্রাম দিয়ে নক আউটের জন্য বাঁচিয়ে রাখতে চান স্প্যানিশ কোচ।

বৌমোসকে অবশ্য শুক্রবার বিকেলে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে। ডার্বিতে পরিস্থিতি অনুযায়ী বৌমোসকে ব্যবহার করতে পারেন মোহনবাগান কোচ। হ্যামিলের জায়গায় রক্ষণে সার্বিয়ান সেন্টার ব্যাক স্লাভকো দামজানোভিচই খেলবেন। তাঁর উপর বড় দায়িত্ব থাকছে ক্লেটন সিলভাকে আটকানোর। জুয়ান এদিন মেনে নিয়েছেন, ক্লেটন সত্যিই খুব ভাল মানের স্ট্রাইকার। তাঁর দিকে কড়া নজর রাখবেন সবুজ-মেরুন ডিফেন্ডাররা। গোলের জন্য অস্ট্রেলীয় দিমিত্রি পেত্রাতোসই ভরসা বাগানের। মোহনবাগান কোচ বলেছেন, ‘‘তিন বিদেশি না খেললেও আমরা বাকিদের নিয়েই ডার্বি জেতার চেষ্টা করব।’’

আরও পড়ুন:‘চোখের জল ঢাকতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোদচশমা পরে এসেছিলাম’: হরমনপ্রীত

 

 

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...