Thursday, May 14, 2026

আজ ডার্বি, পরিসংখ্যানকে পাত্তা দিতে নারাজ স্টিফেনের, আটে আট লক্ষ‍্য ফেরান্দোর

Date:

Share post:

শনিবার আইএসএল-এর মহারণ। ফিরতি ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি এটিকে মোহনবাগান। আইএসএলে মুখোমুখি সাক্ষাতে পাঁচ বার দেখা। আর পাঁচ বারই জয় বাগানের। সব মিলিয়ে টানা সাত কলকাতা ডার্বিতে জয় জুয়ান ফেরান্দোর দল। তবুও এই ম‍্যাচকে হালকাভাবে নিতে নারাজ বাগান কোচ। ওপর দিকে পুরোনো সব পরিসংখ্যান ভুলে জয়ই চাইছেন স্টিফেন কনস্ট‍্যান্টাইন।

দুই প্রধান দুই মেরুতে থেকে বড় ম্যাচ খেলতে নামছে। তবু বদলে যাওয়া ডার্বিতে পরীক্ষা দুই চাণক্যের। তাই সতর্ক দুই কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এবং জুয়ান ফেরান্দো। ইস্টবেঙ্গলের হারানোর কিছু নেই। মুম্বই জয়ের আত্মবিশ্বাস নিয়ে ডার্বি জিততে চাইছেন লাল-হলুদের সাহেব কোচ। কারণ, মর্যাদার লড়াই জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাইছেন স্টিফেন। তার জন্য সমর্থকদের গ্যালারি ভরানোর আহ্বান জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। মোহনবাগানকে হারিয়ে ন’নম্বরে থেকে লিগ শেষ করে সুপার কাপ খেলতে চাইছেন স্টিফেন।

অন্যদিকে, মোহনবাগান আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেললেও তাদের কাছেও ডার্বি আলাদা গুরুত্ব পাচ্ছে। এই ম্যাচ জিতে বেঙ্গালুরুকে টপকে তিন নম্বরে থেকে ঘরের মাঠে প্লে-অফ খেলতে চায় সবুজ-মেরুন শিবির। কিন্তু চোট ও কার্ড সমস্যা থাকায় কার্ল ম্যাকহিউ ও ব্রেন্ডন হ্যামিলকে পাবে না দল। তাই সতর্ক বাগান কোচ জুয়ান ফেরান্দো।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...