Thursday, March 12, 2026

ম*র্মান্তিক পরিণতি যুবকের! সিউড়িতে ধু*ন্ধুমার 

Date:

Share post:

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বীরভূমের সিউড়ি (Birbhum Suri)। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় তাঁদের। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। তবে পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ বিক্ষোভকারীদের তাড়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, বছর সাতাশের ওই যুবকের নাম তন্ময় দাস (Tanmoy Das)। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার (Arrest) করতে পারেনি পুলিশ।

পরিবারের দাবি, লকডাউনের (Lockdown) সময় অনলাইন লটারির (Online Lottery) ব্যবসা শুরু করেছিল ওই যুবক। তাঁর বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের হয়। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতারও করা হয়। তন্ময় বীরভূমের সিউড়ির তিন নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলার বাসিন্দা। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) চাকরি করতেন। তবে লকডাউনের সময় চাকরি চলে যায় তন্ময়ের। তারপরই সিউড়িতে চলে আসেন তিনি। এরপর চুটিয়ে লটারি ব্যবসা করতেন ওই যুবক। তবে জানা গিয়েছে, কলকাতার কেউ একজন লটারি সংক্রান্ত মামলা করেন। কিন্তু সেই মামলার এফআইআরে নাম ছিল না তন্ময়ের। আর তখন থেকেই শুরু হয় চরম মানসিক যন্ত্রণা। তার জেরে যুবক আত্মঘাতী হয়েছেন বলেই দাবি পরিবারের।

তবে এদিন যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের কথা শুনেই ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী। আর পুলিশ অবরোধকারীদের হঠানোর চেষ্টা করলে অবরোধকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপরই পুলিশকে আক্রমণের পাশাপাশি তাঁদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। এরপর সিউড়ি থানার (Suri Police Station) পুলিশ বাধ্য হয়ে বিক্ষোভকারীদের হঠাতে লাঠি উঁচিয়ে ধেয়ে যায়। তবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টি সামাল দিতে আসরে নামতে হয় সিউড়ি পুরসভার উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাউকে (Vidyasagar Shaw)। তিনি বিক্ষোভকারীদের প্রশমিত করতে আসরে নামেন। তাঁকে লক্ষ্য করেও ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

 

 

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...