Saturday, March 14, 2026

হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা বিশ্বভারতীর উপাচার্যের, বহাল জরিমানার নির্দেশ

Date:

Share post:

এবার  কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জরিমানা দিতে হবে ১ লক্ষ টাকা, ডিভিশন বেঞ্চেও আগের নির্দেশ বহাল। ২০২১-এ এ সহকারী অধ্যাপককে চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিনহা।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে মাস দুয়েক আগে জরিমানা করেছিল হাইকোর্ট। কত টাকা? দু’লক্ষ। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, জরিমানার অর্থ জমা দিতে হবে বিশ্বভারতীর উপাচার্যকেই।

মামলাকারী দেবতোষ সিনহা বিশ্বভারতীরই অধ্যাপক। তাঁর দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের সন্তানকে দেখভালের জন্য ছুটির আবেদন মঞ্জুর করেন তিনি। এমনকী, ২০২১ সালে সেই সিদ্ধান্তে অনুমোদন করে বিশ্বভারতী কর্তৃপক্ষও। কিন্তু এক বছর পর মামলাকারীকে কারণ দর্শনোর নির্দেশ দেন উপাচার্য। জানতে চান, কেন ওই সহকারী অধ্যাপকের ছুটির আবেদন মঞ্জু করা হয়েছে?  হাইকোর্টে মামলা করেছিলেন অধ্যাপক দেবতোষ সিনহা।হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ শুধুমাত্র নির্দেশ বাতিল করাই নয়, বিশ্বভারতীর উপাচার্যকে ১ লক্ষ টাকা জরিমানা করেছিল আদালত।

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...