Thursday, May 14, 2026

অ্যা*ডিনো সতর্কতায় বৈঠক মুখ্যমন্ত্রীর, এখনই কোনও নিষেধাজ্ঞা জারি নয়

Date:

Share post:

রাজ্যজুড়ে অ্যাডিনো ভাইরাস নিয়ে চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে মঙ্গলবার, নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কো*ভিডকালের (Covid) মতো, যুদ্ধকালীন তৎপরতায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ ইউনিট খোলা এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতরের। ৭ দিন পর্যবেক্ষণের পর সতর্কীকরণের কথা ভাববে রাজ্য সরকার। তবে এখুনি কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। শিশুদের স্কুলে, শপিংমল, বিনোদন পার্ক, সিনেমা হল-সহ জনবহুল জায়গায় যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরা ও হাত স্যানেটাইজ করার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাডিনো ভাইরাস (Adeno Virus) নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) অ্যাডভাইজারি জারি করতে চলেছে৷ আপাতত সরকারি হাসপাতালতে পেডিয়াট্রিক ওয়ার্ডে যে সমস্ত বাচ্চারা সুস্থ হয়ে যাচ্ছেন, তাঁদেরকে দ্রুত রিলিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অসমর্থিত সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে অন্তত ২৫ জনেরও বেশি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...