Tuesday, May 5, 2026

বুধেও কলকাতা সহ হাওড়ায় শুরু ইডির অভিযান

Date:

Share post:

মঙ্গলের পর বুধেও ফের শহরজুড়ে অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তবে এবার কলকাতার পাশাপাশি হাওড়ার নামও জুড়ল। একসঙ্গে ১০ জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর, পিনকন ও টাওয়ার গ্রুপের চিটফান্ড মামলায় চলছে এই তল্লাশি অভিযান।

আরও পড়ুন:ফের শহরে ইডির হানা! কিসের ভিত্তিতে তদন্ত?

আজ সকালে কলকাতার কেয়াতলা রোডে এক ব্যবসায়ী এবং আলিপুরের এক আইনজীবীর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি হাওড়ার এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা।
বুধবার সকাল ৮টা ৪০মিনিট নাগাদ ইডির কর্তারা পৌঁছে যান হাওড়া জগাছায় ব্যবসায়ী রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে। জগাছার ধারসা পালপাড়া এলাকার বাসিন্দা রামেন্দু টাওয়ার গ্রূপ নামে চিট ফান্ড কোম্পানির মালিক। তবে এ ছাড়াও সৌরবিদ্যুৎ-সহ নানা ব্যবসা এবং বিনিয়োগ সংস্থার সঙ্গে যুক্ত তিনি। অন্য দিকে, বুধবার সকালে প্রায় একই সময়ে কলকাতার রবীন্দ্র সরোবর এলাকার কেয়াতলা রোডে এক জন ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির তল্লাশি শুরু হয়েছে।

 

 

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...