Sunday, March 15, 2026

শিল্পোন্নয়নে নয়া উদ্যোগ, অটোমেটিভ ‘উৎকর্ষ কেন্দ্র’ স্থাপনের পথে রাজ্য

Date:

Share post:

শিল্পের উন্নয়নে (development of industry)এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের (Government of West Bengal)। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আইটিআই (ITI), গড়িয়াহাটের সঙ্গে মিলে অশোক লে ল্যান্ড (Ashok Leyland)সংস্থা এবার অটোমেটিভ ক্ষেত্রে (Automotive Sector) উৎকর্ষ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করল। বুধবার ১ মার্চ দুপুরে কারিগরি ভবনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen),দফতরের প্রধান সচিব অনুপ আগরওয়াল, অশোক লে ল্যান্ড সংস্থার রিজিওনাল ম্যানেজারের উপস্থিতিতে এই মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট (Memorandum of Agreement)স্বাক্ষরিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)উদ্যোগে বাংলা জুড়ে যে শিল্পের উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে, এই MoA সেই কর্মযজ্ঞে নতুন পালক যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অটোমোবাইল ক্ষেত্রে দক্ষ কর্মীর যোগান বাড়াতে কলকাতায় সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হচ্ছে। রাজ্য সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়িয়াহাট আইটিআই-এর খালি জমিতে ওই উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন বাংলা জুড়ে বিশাল সংখ্যায় কাজের সুযোগ তৈরি হচ্ছে। অশোক লে ল্যান্ড সংস্থা গড়িয়াহাটের ITI-এর সঙ্গে মিলে প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের অটোমেটিভ শিল্পে দক্ষতা বাড়াতে বিশেষ ট্রেনিং দেবে। প্রযুক্তিগত সাহায্য এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এক বৃহত্তর কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। শিক্ষার্থীরা পেশাদার সংস্থায় হাতে-কলমে কাজ শেখার সঙ্গেই অটোমোবাইলের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে অবগত হবেন। এই MoA অটোমেটিভ শিল্পে আগ্রহ বাড়াবে বলেই আশাবাদী রাজ্য।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...