Wednesday, June 3, 2026

অজিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, টপকে গেলেন কপিল দেবকে

Date:

Share post:

ইন্দোরে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবকে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে দ্বিতীয় দিন সকালে পিটার হ্যান্ডসকম্বকে আউট করার পরেই কপিল দেবকে ছাপিয়ে যান অশ্বিন। এখন অশ্বিনের সামনে অনিল কুম্বলে এবং হরভজন সিং। এদিন তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৯৭ রান করে অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৬ ম্যাচে কপিল দেব নিয়েছেন ৬৮৭ উইকেটে। আর এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিন সকালে পিটার হ্যান্ডসকম্বকে আউট করার পরেই কপিল দেবকে ছাপিয়ে যান অশ্বিন। ইনিংসে আরও ২টি উইকেট পেয়েছেন তিনি। ২৬৯ ম্যাচে এখনও পযর্ন্ত ৬৮৯ উইকেট হল অশ্বিনের। ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের। ৪০১ ম্যাচে ৯৫৩ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক স্পিনার হরভজন সিং। ৩৬৫ ম্যাচে ৭০৭ উইকেট নিয়েছেন তিনি। তার পরেই রয়েছেন অশ্বিন।

বুধবার আইসিসি ঘোষণা করেছে যে টেস্টের ১ নম্বর বোলার অশ্বিন। দীর্ঘ ৮ বছর পরে আবার টেস্টে ১ নম্বর বোলার হলেন অশ্বিন।

আরও পড়ুন:দ্বিতীয় দিনে ১৬৩ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস , অজিদের জয়ের জন‍্য দরকার ৭৬ রান


 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...