Thursday, May 7, 2026

সৌদিতে সন্তোষ ট্রফির সেমিফাইনালে নেই দর্শক, বাংলা না থাকায় ক্ষতি, বললেন এআইএফএফ সভাপতি

Date:

Share post:

প্রথমবার দেশের বাইরে আয়োজিত হচ্ছে সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফির দুটি সেমিফাইনাল আয়োজিত হল সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। কিন্তু দুই সেমিফাইনালেই লোক হয়নি মাঠে। যা চিন্তায় ফেলেছে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে। আর এই লোক না হওয়ার জন‍্য এআইএফএফ সভাপতি দায়ী করলেন বাংলা এবং কেরলের নক আউটে উঠতে না পারাকে। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকার কল্যাণ চৌবে বলেন, কেরল এবং বাংলা যদি সেমিফাইনালে উঠত, তাহলে হয়ত লোক আরও বেশি হত মাঠে।

এই নিয়ে এআইএফএফ সভাপতি বলেন,” আমি আশা করেছিলাম কেরল এবং বাংলা সেমিফাইনালে উঠবে। যদি তারা যোগ্যতা অর্জন করত, অনেক মানুষ এই ম্যাচ দেখতে আসত। যদি সৌদি আরবে থাকা ফুটবল সমর্থকরা খেলা দেখতে এলে কিছু টিকিটও বিক্রি হত।। এতে সৌদি ও ভারতের ফেডারেশনের অনেক ভালো হত। এই কারণে ৬০ হাজারের স্টেডিয়াম নেওয়া হয়েছিল। কিন্তু তা হয়নি, কারণ কেরল বা বাংলা যোগ্যতা অর্জন করেনি।”

গতবারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কেরল এবারের মূলপর্বে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে। অপরদিকে বাংলা গ্রুপে একটিও ম্যাচ জেতেনি।

আরও পড়ুন:কিবু ভিকুনাকে কোচ রেখেই আগামী মরশুমের জন্য দল গোছানো শুরু DHFC-র

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...