বড়সড় হু*মকি পেলেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি এবং তাঁর পরিবার। মেসির নিজের শহর রোজারিওয়তে ব*ন্দুকবাজ প্রকাশ্যে গু*লি চালিয়ে সরাসরি হু*মকি দিয়ে রাখলেন মেসিকে। পুরো ঘটনাই ঘটেছে রোজারিওর এক সুপারমার্কেটের সামনে। যে সুপারমার্কেটের মালিক মেসির শ্যালক।


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। প্রত্যক্ষদর্শীরা দেখেন দু’জন দু*স্কৃতীকে বাইকে করে এসে সুপারমার্কেটের সামনের গু*লি চালাতে। পুলিশ সূত্রে বলা হয়েছে, মোট ১৪ রাউন্ড গু*লি চলে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। ওই ঘটনার কারণে বৃহস্পতিবার সুপারমার্কেটটি বন্ধ রাখা হয়।
দোকানের দরজার সামনে একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়। সেখানে মেসিকে হু*মকি দিয়ে লেখা থাকে, “মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো জাভকিন শহরের মেয়র একজন দু*ষ্কৃতী। উনি তোমায় বাঁচাতে পারবেন না।”

এদিকে এই ঘটনায় মেয়র পাবলো জাভকিন দুষেছেন শহরের সুরক্ষা ব্যবস্থাকে। তিনি বলেন, “আমি রোকুজ্জো পরিবারের সঙ্গে কথা বলেছি। ওনারা খুবই চিন্তিত।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস














