Thursday, May 14, 2026

আজ থেকে শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ, প্রথম ম‍্যাচে নামছে গুজরাত জায়েন্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স উইমেনস

Date:

Share post:

আজ থেকে শুর মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রথম ম‍্যাচে নামছে গুজরাত জায়েন্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স উইমেনস। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নামছে দু’দল। মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম দিনই মাঠে নামছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আর এই নিয়ে উচ্ছ্বসিত হরমনপ্রীত।

এই নিয়ে হরমনপ্রীত বলেন, “ভারতের সব ক্রিকেটারের জন্য এটা একটা দুর্দান্ত মঞ্চ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড থেকে অনেক নতুন প্রতিভা উঠে এসেছে। ভারতের মহিলা ক্রিকেটও এই প্রতিযোগিতা থেকে উপকৃত হবে। আমরা অনেক দিন এই প্রতিযোগিতার অপেক্ষায় ছিলাম।”

গত কয়েক বছর ধরেই মহিলাদের আইপিএল শুরুর দাবি উঠছিল। ভারতীয় মহিলা ক্রিকেটাররা তাকিয়ে ছিলেন এই প্রতিযোগিতার দিকে। এতদিন দেশের প্রথম সারির মহিলা ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে টি-২০ প্রতিযোগিতার আয়োজন করত ভারতীয় বোর্ড। আর এবার শুরু হতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ। আর এই প্রতিযোগিতা ঘিরে দারুণ উত্তেজিত মহিলা ক্রিকেটাররা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...