Thursday, May 14, 2026

সতীর্থদের কথায় বিশ্বকাপের ফাইনালের মঞ্চে অশালীন ভঙ্গি, বললেন মার্টিনেজ

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে সেরা গোলরক্ষকের পুরস্কার নেওয়ার পর অশালীন ভঙ্গি করেছিলেন আর্জেন্তাইন এমিলিয়ানো মার্টিনেজ। সেই আচরণের জন‍্য বিতর্কেও জড়ান তিনি। আর এইবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মার্টিনেজ। বললেন, সতীর্থদের প্ররোচনাতেই সেরা গোলরক্ষক পুরস্কার নেওয়ার পর অশালীন ভঙ্গি করেছিলাম।

এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,” সেই আচরণের জন্য আমি একদমই গর্বিত নই। বলা যেতে পারে ওটা একটা বাজি ছিল।”

এখানেই না থেমে মার্টিনেজ আরও বলেন,” আমার হাতে গোল্ডেন গ্লাভস পুরস্কার তুলে দেওয়ার পরই সতীর্থরা সবাই চিৎকার করে বলেছিল, ‘কোপা আমেরিকার মতো করে কেন উচ্ছ্বাস প্রকাশ করছ না?’ আমি বলেছিলাম, তেমন করব আবার? তাতে সতীর্থরা বলেছিল, ‘কী হবে তুমি তেমন করলে?’ ওদের কথা শুনেই ওই আচরণ করেছিলাম। দোষ সম্পূর্ণ ওদের।”

আরও পড়ুন:মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম‍্যাচে দাপুটে জয় মুম্বইয়ের, একাধিক রেকর্ড হরমনপ্রীতদের

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...