Saturday, May 16, 2026

আটকে থাকবে না কোনো ফাইল, কাজে গতি বাড়াতে ফাস্ট ট্র্যাক মোডে যাচ্ছে রাজভবন

Date:

Share post:

সরকারি ফাইল রাজভবনে(Raj bhavan) আটকে থাকার অভিযোগ নতুন। পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল একাধিকবার। তবে অতীতের ধারা বদলে কাজে গতি আনতে এবার তৎপর হলো রাজভবন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের(University) উপাচার্য নিয়োগ, বকেয়া ফাইল ও বিভিন্ন বিলের নিষ্পত্তিতে রাজভবন এবার থেকে ফাস্ট ট্র্যাক মোডে(Fastrack mode) কাজ করবে।

রাজভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজভবনে প্রচুর ফাইল আটকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যপাল সিভি আনন্দ বোসকে(CV Anand Bose) জানিয়েছেন। রাজ্যপাল তা খতিয়ে দেখে জানতে পারেন, আটকে থাকা ফাইলের মধ্যে বেশিরভাগই শিক্ষা সংক্রান্ত। এই নিয়ে আলোচনার জন্যই শিক্ষামন্ত্রীকে তিনি রাজভবনেও ডেকেছিলেন।শিক্ষামন্ত্রী রাজ্যপালকে জানিয়েছেন, তাঁর দেখানো পথে এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজভবন ও সরকার একসঙ্গে কাজ করবে। ফলে অতীতের ধারা পিছনে ফেলে এবার কাজে গতি আনতে তৎপর হলো রাজভবন।

 

এর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাজভবনে এডুকেশন কনক্লেভ আয়োজনের প্রস্তাব দিয়েছেন বলেও রাজভবনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related articles

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...