Friday, May 15, 2026

সাগরদিঘি উপনির্বাচন: কমিটির ম*য়নাতদন্তে তৃণমূলের হারে দায়ী ২৫টি ফ্যাক্টর

Date:

Share post:

সাগরদিঘির উপনির্বাচনে নিজেদের দখলে থাকা আসনটি এবার হাতছাড়া হয়েছে শাসক দল তৃণমূলের। অথচ, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময় থেকে এই আসনটি ছিল ঘাসফুল শিবিরের দখলে। মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে টানা তিনবার জিতেছিলেন তৃণমূলের সুব্রত সাহা। এবং প্রতিটি ভোটেই তাঁর জয়ের মার্জিন বেড়েছে। শেষবার ২০২১ নির্বাচনের পর সুব্রত সাহা মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু তাঁর আকস্মিক প্রয়াণে সাগরদিঘিতে উপনির্বাচন হয় গত ২৭ ফেব্রুয়ারি। কিন্তু ভোটের ফলাফল বেরোতে দেখা যায় বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। তৃণমূল দ্বিতীয় হয়েছে।

কেন এমন ফলাফল হল তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয় তৃণমূলের অন্দরে। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফল নিয়ে রিপোর্ট চেয়েছেন। সিদ্দিকুল্লা চৌধুরী, জাভেদ খান, গুলাম রবান্নি, সাবিনা ইয়াসমিনকে নিয়ে চার সদস্যের কমিটিও গঠন করেছেন তিনি।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটের ফল নিয়ে তৃণমূলের গঠিত কমিটির ময়নাতদন্ত প্রায় শেষ পর্যায়ে। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের খারাপ ফল নিয়ে দীর্ঘ সময় কাঁটাছেড়া হয়। উঠে এসেছে ২৫টি কারণ। আগামী সপ্তাহে রিপোর্টটি জমা দেওয়া হবে তৃণমূল সুপ্রিমোর কাছে।

কারণগুলি লিখিতভাবে নেত্রীর কাছে পাঠাতে চলেছে কমিটি। ভোটের সময় তৃণমূল কর্মীদের একাংশ সক্রিয়ভাবে কাজ করেনি বলে দলীয় সূত্রের অভিযোগ। আরও অভিযোগ, ভোটের সময় অনেক কর্মী নিষ্ক্রিয় ছিলেন। ভোটের সময় তাঁরা কেন এই কার্যত অনুপস্থিতির ভূমিকায় ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সিদ্দিকুল্লা চৌধুরী স্পষ্টত বলেছেন, দলীয় সংগঠন গুছিয়ে কাজ করতে পারেনি। কাজ করেনি একাংশ। রাজ্য সরকারের উন্নয়নের দিকগুলিও বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরতে পারেননি বহু কর্মী।

মন্ত্রী আরও উল্লেখ করেন, দল বা সংসার বড় হলে ঠেলাঠেলি থাকা স্বাভাবিক। কিন্তু কিছু জায়গায় তা প্রকট হয়ে উঠেছে। পর্যবেক্ষণের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হচ্ছে। তৃণমূল নেতৃত্বের আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করেছে এবং কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস অর্থ বিলি করে ভোট কেনার চেষ্টা করেছেন। তৃণমূল নেতৃত্ব মনে করছে, সাগরদিঘির ১১টি গ্রাম পঞ্চায়েতের ১০টিতে হার হলেও, আগামিদিনে ড্যামেজ কন্ট্রোল সম্ভব।

আরও পড়ুন:দোল খেলার নামে বিদেশিনীর সঙ্গে চূড়ান্ত ‘অ*সভ্যতা’! লজ্জিত গোটা দেশ  


 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...