Thursday, June 4, 2026

দাপট দেখাতে পারে কালবৈশাখী! ভিজবে রাজ্যের একাধিক জেলা

Date:

Share post:

আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর (Kalbaishakhi) সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। তবে তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এইসব জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ মার্চ অর্থাৎ রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

তবে সোমবার সকালের মধ্যে বৃষ্টিপাত কমলেও আপাতত জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...