Friday, May 15, 2026

আগামী সপ্তাহে সাগরদিঘি নিয়ে দলনেত্রীকে রিপোর্ট দেবেন সিদ্দিকুল্লা- রব্বানিরা

Date:

Share post:

সাগরদিঘি উপনির্বাচনে(Sagardighi bypoll election) হারের কারণ খুঁজতে দলীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সমস্যার সূত্র খুঁজতে দায়িত্ব দেওয়া হয় সিদ্দিকুল্লা চৌধুরী, গোলাম রব্বানি, জাভেদ খান সাবিনা ইয়াসমিনদের। জানা গেল, আগামী সপ্তাহেই তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রিপোর্ট জমা দিতে চলেছেন তারা।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দফায় দফায় এই কমিটি নিজেদের মধ্যে পর্যালোচনা বৈঠক করেন। সূত্রের খবর, সাগরদিঘির বিভিন্ন ব্লকের নেতাদের সঙ্গে কথা বলে একাধিক সাংগঠনিক দুর্বলতা ও আরও নানবিধ পয়েন্ট উঠে এসেছে যা দলগত ভাবে মেরামতের প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দলনেত্রীর কাছে পাঠাবেন কমিটির সদস্যরা।

আরও পড়ুন- ‘’স্বামী পরিত্যক্ত মহিলাকে বিধবা আখ্যা অপমানজনক”, বিধানসভার মন জয় রত্নার

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...